নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও নারীর উপর সহিংসতার প্রতিবাদে উত্তাল ইবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নরসিংদীস সারাদেশে হওয়া ধর্ষণ ও নারীর উপর সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা,'আমার বোনকে ধর্ষণ করে, প্রশাসন কী করে?', 'আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই!', 'একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর!', 'দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে!', 'দিন দুপুরে ধর্ষণ করে, প্রশাসন কী করে?' ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'যে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের জন্য ছাত্র-জনতাকে রাজপথে নামতে হয়, তা চব্বিশ-পরবর্তী বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার মাঠে নামি, আন্দোলন করি, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ও দেশের আইনের সুশাসনের কোনো পরিবর্তন দেখি না। আজ ক্ষমতার পালাবদল হলেও এক পক্ষ বিদায় নেওয়ার পর অন্য পক্ষ একই কায়দায় ধর্ষণ ও নির্যাতন শুরু করেছে।'

তিনি আরো বলেন, 'আপনাদের সতর্ক করে দিতে চাই—যাঁরা দলীয় ক্ষমতা ও নাম ব্যবহার করে এসব অপকর্ম করছেন, তাঁদের লাগাম এখনই টেনে ধরুন; অন্যথায় ছাত্র-জনতা আপনাদের লাগাম টেনে ধরবে। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, গতকালের হত্যাযজ্ঞসহ প্রতিটি ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। আমরা লক্ষ্য করছি, দেশের দালাল মিডিয়াগুলো জনগুরুত্বপূর্ণ এসব ঘটনার চেয়ে চাটুকারিতা আর অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি ব্যস্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ফ্যাসিস্ট কাঠামো আমাদের দমিয়ে রাখতে পারবে না, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।'

এ সময় সরকার পতনের ইঙ্গিত দিয়ে এক শিক্ষার্থী বলেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই—ধর্ষকদের একমাত্র শাস্তি হতে হবে ‘ফাঁসি’। সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের হুঁশিয়ারি, দলীয় পরিচয়ে এসব অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না। ছাত্র-জনতা যেমন জুলাই বিপ্লবে ফ্যাসিস্টদের রুখে দিয়েছিল, তেমনি কোনো দুর্নীতিবাজ বা অপরাধীর পাহারাদারদের বিরুদ্ধে দাঁড়াতেও সময় নেবে না। ইতিহাস সাক্ষী, ১৯৯৬ সালে ইয়াসমিন হত্যার বিচার না হওয়ায় তৎকালীন সরকারের ভিত নড়ে গিয়েছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, যদি এই ধর্ষকদের বিচার না করে আশ্রয় দেওয়া হয়, তবে ইয়াসমিনের মতো আমেনার কারণেও এই সরকার পতনের ডাক আসতে পারে।'

এছাড়াও শিক্ষার্থীরা ধর্ষণকারীর প্রশ্রয়দাতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'নরসিংদীর মূল হোতাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কোনো রাজনৈতিক দল যদি ধর্ষকদের পাহারাদার হিসেবে দাঁড়ায়, তবে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে দেবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে