কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাহফুজুল হক।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, সহ সভাপতি হিসেবে শারনা মজুমদার, ইএলসি সমন্বয়কারী হিসেবে রয়েছেন সুমাইয়া তাহাসিন,সহ সমন্বয়কারী ই এল সি হিসেবে রয়েছেন মো. সারওয়ার হোসেন রিয়াদ , সিএন্ডএল সমন্বয়কারী হিসেবে হিসেবে নিলয় বড়ুয়া,সহ সমন্বয়কারী সি এন্ড এল নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম, ডিবেট সমন্বয়কারী হিসেবে মাইমুনা ইসলাম, সহ সমন্বয়কারী ডিবেট উইং হিসেবে নাজমুস সাকিব, স্পোর্টস সমন্বয়কারী হিসেবে মো. মিনহাজুল ইসলাম, সহ সমন্বয়কারী স্পোর্স্টস মো. হাসান, কালচারাল সমন্বকারী হিসেবে প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা ,সহ সমন্বয়কারী কালচার হিসেবে জ্যোতি সাহা অর্পা।

এছাড়া কমিটিতে ইএলসি উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সিএন্ডএল উপদেষ্টা রয়েছেন ড. রাফিয়া ইসলাম লিনা, ডিবেট উপদেষ্টা রয়েছেন আয়েশা আকতার, স্পোর্টস উপদেষ্টা রয়েছেন অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কালচারাল উপদেষ্টা রয়েছেন রাফিত নাহরিন।

নব নির্বাচিত কোষাধ্যক্ষ মাহফুজুল হক বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং আমাদের লক্ষ্য অর্জনে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই আমার মূল লক্ষ্য। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি সফলভাবে আমার দায়িত্ব পালন করতে চাই।'

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদ হোসাইন বলেন, 'অর্থনীতি ক্লাব অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা-কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমসমূহকে অনন্য মাত্রা দান করে। আগামী এক বছর আমাদের কমিটির উদ্দেশ্য থাকবে ক্লাবের ৫টি উইংকে সমভাবে সক্রিয় করা, যাতে বিভাগের সকল শিক্ষার্থী প্রত্যেকটি উইংয়ের সুফল ভোগ করতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা