বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আসাদুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পেশাজীবী ও কর্মজীবী ব্যক্তিরা।
এসময় অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার বলেন, 'বৃহত্তর ময়মনসিংহের মানুষ হিসেবে এমন আয়োজনে নিজেদের মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও মেলবন্ধনের সুযোগ তৈরি হয়। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।'
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দও বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বলেন, জেলা সমিতির বন্ধনই তাদের আজও একসূত্রে গেঁথে রেখেছে। কেউ কেউ বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করা হয়। পরে ইফতারের মধ্য দিয়ে আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।