‘প্রতিবন্ধী’ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু করল জাকসু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণ এবং ডেডিকেটেড রিকশা সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পরিবহন অফিসের প্রধান ও জাকসুর প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ও জাকসুর নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্ট বাসে ৪টি করে আসন সংরক্ষিত করার পাশাপাশি ৩টি অটোরিকশা সার্ভিস নিশ্চিত করায় আমরা আনন্দিত।”

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সেবার দাবি জানিয়ে সুমাইয়া ইয়াহিয়া বলেন, “বর্ষার আগে ক্যাম্পাসের রাস্তাগুলো দ্রুত মেরামত করতে হবে এবং বাস ও রিকশাগুলো হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল করতে হবে। পাশাপাশি র‌্যাম্পসংযুক্ত একটি ডেডিকেটেড অটোরিকশার ব্যবস্থা নিশ্চিত করলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।”

জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “জাকসুর পক্ষ থেকে আমরা সহজ ও বাধাহীন যাতায়াতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, বিশেষ করে আমাদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের সঙ্গে সমন্বয় করে আমরা বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণ, বিশেষ সেবার ব্যবস্থা এবং পরিবহন খাতকে আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও যাতায়াতসহ শিক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে জাকসু ধারাবাহিকভাবে কাজ করে যাবে।”

পরিবহন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আজ থেকে আমরা বাসে তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি এবং পরিবহন সেবাকে আধুনিক করতে সব গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপনের উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে।”

তিনি আরও বলেন, “জাকসু প্রতিনিধিদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করছি এবং ভবিষ্যতেও একাডেমিক ও যাতায়াতসহ সব ক্ষেত্রে সেবার মান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে