চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চান্দিনা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া।

শুক্রবার (৬ মার্চ) সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীগণ হলেন: সহ-সভাপতি হিসেবে মোঃ বিরহান উদ্দীন, নাসির উদ্দীন, কানিজ ফাতেমা, ওমর ফারুক ও নুসরাত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের, শান্তা, আরিফ ও অন্তর, দপ্তর সম্পাদক শ্রীকান্ত দত্ত ও সাদিয়া আক্তার স্মৃতি, অর্থ সম্পাদক সুমন আহমদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সুমা, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাদিয়া মিম, আইন বিষয়ক সম্পাদক জিহাদ খান এবং উপ-আইন বিষয়ক সম্পাদক আহমদ শফী।

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন খালেদ সাইফুল্লাহ, তানভীর মাহতাব সাদ, আবদুল্লাহ আল নোমান, সাবিনা ইয়াসমিন, মোঃ আরিফুল হাসান এবং সাবিকুন নাহার মীম।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া বলেন, “নিজ জন্মভূমির সংগঠন 'চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন'কে এগিয়ে নেওয়ার জন্য যা যা উদ্যোগ নেওয়া লাগে, স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে তা-ই করবো। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক বলেন, “চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশনকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করবো, ইনশাআল্লাহ। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে