বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরজুড়ে তীব্র বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগে গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, স্কাই নিউজ ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের দুটি অঞ্চল দখল করে পাকিস্তান—আজাদ কাশ্মীর এবং গিলগিট-বাল্টিস্তান। উভয় অঞ্চলই পাকিস্তানের কেন্দ্রশাসিত এলাকা এবং সেখানে প্রাদেশিক আইনসভা রয়েছে। আজাদ কাশ্মীরের বিধানসভায় আসন সংখ্যা ৪৫টি, যার মধ্যে ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মির থেকে আগত উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত।

এই সংরক্ষণ ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৫ জুন থেকে আন্দোলন শুরু করে রাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ৯ জুনের হরতাল কর্মসূচির পর থেকেই পরিস্থিতি সংঘাতে রূপ নেয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একই সময়ে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে বিক্ষোভকারীদের নিক্ষেপ করা ইটপাটকেলে ৯৭ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

আজাদ কাশ্মির পুলিশের প্রধান লিয়াকত আলী মালিক জানান, বিক্ষোভের কেন্দ্র এখন রাওয়ালকোট শহর, যা রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক বন্ধ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং গণমাধ্যমের উপস্থিতিও সীমিত করা হয়েছে।

এদিকে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে অঞ্চলটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাজার বন্ধ থাকায় এবং সরবরাহ ব্যাহত হওয়ায় ওষুধ ও খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল