ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল-আর্জেন্টিনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের নেতারা ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বলিভিয়ার জনগণের হৃদয় থেকে সমবেদনা রয়েছে। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে দেশটি প্রস্তুত।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে অবস্থিত দূতাবাসকে ভেনেজুয়েলাকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, ভেনেজুয়েলা সরকার যে ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করবে, উরুগুয়ে তা দিতে প্রস্তুত।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্সি এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে। দেশটির বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই দুই দেশের সরকারের মধ্যে মতপার্থক্য থাকলেও এই প্রাকৃতিক দুর্যোগের সময় ভেনেজুয়েলার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী