ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি দল: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি দলের শীর্ষ নেতা ‘হ্যা’ ভোটের প্রচারণা করছেন, কিন্তু তাদের কর্মীরা ‘না’ ভোটের পক্ষে কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, তারা ভোটকেন্দ্র দখলেরও প্রস্তুতি নিচ্ছে এবং নামসর্বস্ব পর্যবেক্ষক দিয়ে ভোট কারচুপি করার চেষ্টা করতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় এই অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, 'এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে।'

পুলিশকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, 'আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। দেশের গর্বিত পুলিশ হিসেবে আপনারা থাকবেন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো।'

হাসনাত আরও বলেন, 'অনেকেই ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে আসবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লা বা শাপলা কলিতে। তাই সঠিক ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে হবে।'

এ সময় সভায় উপস্থিত ছিলেন যশোরের কেন্দ্রীয় সমন্বয়ক নুরুজ্জামান, যশোর-৩ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনপিপি দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ার ও অন্যান্য দলের নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির