ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ বছর বয়সী হার্নান আলবার্তো গিল ফ্লোরেসকে। উদ্ধারকারীরা ঘটনাটিকে অলৌকিক বলে বর্ণনা করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের সময় লা গুয়েরা শহরের একটি নয়তলা ভবনে অবস্থান করছিলেন ফ্লোরেস। কম্পনে ভবনটি ধসে পড়লে তিনি পার্কিং এলাকার প্রায় ২৯ ফুট উঁচু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলের টানা প্রচেষ্টার পর বৃহস্পতিবার তাকে জীবিত উদ্ধার করা হয়। চিলির ফায়ার ব্রিগেড জানায়, তাকে উদ্ধার করতে প্রায় ৭০ ঘণ্টার নিবিড় অভিযান চালানো হয়েছে।

উদ্ধারকারীরা জানান, ফ্লোরেসের অবস্থান শনাক্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়। একটি পাইপ ও সিরিঞ্জের মাধ্যমে তাঁর কাছে পানি, তরল খাবার এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছিল।

উদ্ধারের পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের আশা, যথাযথ চিকিৎসা পেলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম