ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভারতের মতো গুরুত্বপূর্ণ একটি দেশ সবসময় ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের বাইরেও ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে। ভারতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত। সেখানে ১৪০ কোটি মানুষ বাস করে। সেখানে আমাদের জন্য কতটা ব্যাপক ও আন্তরিক সমর্থন রয়েছে, তা অনেকেই ধারণা করতে পারবেন না।’

গাজা, ইরান ও লেবাননে চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে থাকা নেতানিয়াহু সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সম্পর্কেও নিজের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি যথেষ্ট সম্মান করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের দেখা ‘সবচেয়ে ভালো বন্ধু’ মনে করেন। তবে এ কারণে ভ্যান্সের সব বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। ভারতের সমর্থনের বিষয়টি স্পষ্ট করতেই তিনি এ মন্তব্য করেছেন বলে জানান।

এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেন, বিশ্বের বুকে টিকে থাকার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই দেশটির একমাত্র শক্তিশালী মিত্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি ইসরায়েলকে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে না জড়ানোর আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, ভ্যান্সের ওই বক্তব্যের জবাব হিসেবেই নেতানিয়াহু ভারতের সমর্থনের বিষয়টি সামনে এনেছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে তিনি নিয়মিত ব্যাপক সমর্থন পান। তার ভাষ্য, অনেক দেশে সামাজিক মাধ্যমে ইসরায়েল ও ইহুদিবিরোধী প্রচারণা বাড়লেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। তিনি দাবি করেন, বিভিন্ন দেশের শীর্ষ নেতারা নিয়মিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করছেন।

দক্ষিণ লেবানন প্রসঙ্গেও নিজের সরকারের অবস্থান তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি থাকলেও হিজবুল্লাহর হুমকির মুখে থাকা কিছু খ্রিস্টান গ্রাম ইসরায়েলের সহায়তা চেয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে বলে দাবি করেন তিনি। তবে লেবাননের স্থানীয় প্রতিনিধিরা এ দাবিকে সম্পূর্ণ অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা