ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিএনপির প্রতীক “ধানের শীষ” নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
শেষ অফিসিয়াল না আসা পর্যন্ত বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের পুরো ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১-দলীয় জোটের প্রার্থী ও ওই দলের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান “দাঁড়িপাল্লা” প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।