বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন, উন্নীত হলো ১০ম গ্রেডে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বাড়িয়ে তাঁদের গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে বেতন পাবেন। আগে তাঁরা ১১তম গ্রেডে বেতন ভোগ করতেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেডের বেতন স্কেল ছিল ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা। নতুন সিদ্ধান্তে তাঁদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১০ম গ্রেডে, যেখানে মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ হবে ৩৮ হাজার ৬৪০ টাকা। এই আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই কার্যকর হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দেয়। পরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনও পাওয়া যায়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপনে সই করা হয়, যা মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার নির্দেশনা থাকলেও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর পর্যায়ক্রমে সব প্রধান শিক্ষকের জন্য একই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত ফল এই প্রজ্ঞাপন।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে রয়েছেন, যেখানে শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। তাঁরা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাবটি জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে এবং বিষয়টি এখন কমিশনের বিবেচনায় রয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

দেশজুড়ে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা এক কোটিরও বেশি। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি হলেও বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ