আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজারকে হত্যার পরিকল্পনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সময়মতো অভিযান চালানোর ফলে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

শুক্রবার তাজিয়া মিছিল চলাকালে ফাইয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হাজারো মানুষকে বিষ প্রয়োগের উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মিছিলে বিতরণ করা কিছু ক্যাপসুল সেবনের পর অন্তত ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ক্যাপসুলে ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফাইডের উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে অসুস্থ ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন।

তদন্তে জানা গেছে, রেয়ে রোড এলাকার রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় ফাইয়াজ ক্যাপসুলগুলো ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে পরিচয় দিয়ে বিতরণ করছিলেন।

মুম্বাই পুলিশের উপকমিশনার জয়ন্ত মীনা জানান, অভিযুক্তের কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করা হয়েছে। এছাড়া তিনি আরও ৩০ হাজার খালি ক্যাপসুল এবং বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

পুলিশের ভাষ্য, তিন নারী স্বেচ্ছাসেবকের সতর্কতার কারণেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তাদের একজন অভিযুক্তকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে পুলিশকে খবর দেন। একই সঙ্গে মাইকে ঘোষণা দিয়ে উপস্থিত মানুষকে ক্যাপসুল না খাওয়ার অনুরোধ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে বিষ প্রয়োগের মাধ্যমে ক্ষতি সাধনের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক বা উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম