আদালতকে সরকার জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে: ড.হামিদ রহমান আযাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ জাতির প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের পথে না গিয়ে সরকার কৌশলে বিষয়টি আদালতের দিকে ঠেলে দিয়ে জনগণ ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। এর ফলে যদি জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে, জনগণ তা মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি একই দিনে দুইটি বিষয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের মনে রাখা উচিত—গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন, নির্বাচিত সংসদ সদস্য ও সরকারও অবৈধ হয়ে যাবে।

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, দেশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্ত করে গণতন্ত্র সুসংহত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে স্বচ্ছতা আনতে কালক্ষেপণ না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংসতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন স্তরের দুর্নীতি বন্ধের জোর দাবি জানান।

মাতারবাড়ী ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ সরওয়ার আলমর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ