আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বিএনপি নেতা আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


আড়াইহাজারে যৌথ বাহিনীর টহল দলের নেতৃত্বে পরিচালিত পৃথক  অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থসহ সুমন পন্থী বিএনপিনেতাসহ  দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চৈতনকান্দা এলাকার মোঃ শোনাই মুন্সির ছেলে এবং বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী  মোঃ সামসুল আলম (৫৫) ও গহরদী গ্রামের মোঃ শাহজালালের মেয়ে মাহফুজা আক্তার (৩৩)। আটকের পর তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সামসুল আলম এর কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, এক লক্ষ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। পরে মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা, নগদ ১০০০ টাকা, তিনটি বাটন ফোন, চারটি এন্ড্রয়েড ফোন ও দুইটি আইডি কার্ড জব্দ করা হয়। অভিযান শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত আড়াইহাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। যৌথবাহিনী সুত্রে জানা গেছে, প্রথমে শাহজাহালের স্ত্রীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বিএনপি নেতা  সামসুলকে আটক করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি