শুধু এই প্রেক্ষাগৃহেই নয়, মুম্বাই ও থানে-সহ দেশের বিভিন্ন শহরে সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। চাহিদা সামাল দিতে অনেক প্রেক্ষাগৃহেই মধ্যরাতের অতিরিক্ত শো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে ২৪ ঘণ্টা প্রদর্শনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
এর আগে, ফেব্রুয়ারির শুরুতে ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিং। তার সংলাপ ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনার ঝড়। তবে সব বিতর্ক ছাপিয়ে বর্তমানে দর্শকদের আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে টিকিট কাউন্টারে।
আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া ‘ধুরান্ধার টু’ এর অগ্রিম টিকিট বিক্রির হিসাব বলছে, ইতোমধ্যেই সিনেমাটির প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।