যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা, শুল্ক বাড়ালেন ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক কানাডার ওপর এবার বড় ধরনের বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের দাবি, গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় এবং দুগ্ধজাত পণ্যের বাণিজ্যে কানাডা অসদুপায় অবলম্বন করছে। এ কারণেই নতুন শুল্ক নীতি কার্যকর করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব পণ্যের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, অতীতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা ব্যবস্থা নিয়েছিল কানাডা। সেই বাণিজ্য বিরোধের ধারাবাহিকতায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ)-এর অধীনে এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া বেশিরভাগ কানাডীয় পণ্যও এখন ৫০ শতাংশ করের আওতায় আসবে। তবে জ্বালানি, পটাশ, মাছ ও গুরুত্বপূর্ণ খনিজ পণ্যকে এ তালিকার বাইরে রাখা হয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক পুরোপুরি কার্যকর হবে। এর আগে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ থাকছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কানাডা মুক্ত ও ন্যায্য বাণিজ্যের পক্ষে রয়েছে। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

কার্নি সতর্ক করে বলেন, বাণিজ্য বিরোধের কারণে দুই দেশের সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে। তাই আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করা প্রয়োজন।

সূত্র: এপি, ইউএনবি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির