আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০:১২
সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে আধুনিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে পৌঁছালে কৃষি মন্ত্রী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং উভয় মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও কৌশল তুলে ধরে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদ চাষ পুরোপুরি বন্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। সমতলের কৃষকদের মতো পার্বত্য অঞ্চলের কৃষকদেরও আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

মন্ত্রী সাচিং প্রু আরও বলেন, কৃষি বিপ্লবের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে ব্যাপক উৎপাদন বাড়ানোর এখনই উপযুক্ত সময়। দেশে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশ চাষ বাড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জাতীয় অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি পার্বত্য মন্ত্রীর এই উদ্যোগ ও প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, পাহাড়ি ও সমতল- উভয় ভূমির কৃষকদের ভাগ্য বদলে এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির