কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬:১৬
সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচারে ও চার দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, তাদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান। একই সঙ্গে তারা পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানান

বাংলা বিভাগের শিক্ষার্থী শাহনাজ আফরোজ বলেন, ‘আমাদের ভাই অপ্রতিমের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল পুলিশের প্রেস ব্রিফিংয়ে আমরা অনেক অসংগতি লক্ষ করেছি। পুলিশ বলছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা দেখছি, বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন? আনাস নামের ছেলেটিকে নিয়েও পুলিশের দ্বিচারিতা আমরা লক্ষ করেছি।'

আরেক শিক্ষার্থী আতিক হাসান অন্তর বলেন, ‘গতকাল প্রেস ব্রিফিং দেখেই বুঝে গিয়েছি, সেখানে কোনো গাফিলতি হচ্ছে। আমাদের এসপি গোল্ড মেডেলিস্ট। আমার মনে হয়, তিনি কিশোর গ্যাং লালন-পালনের জন্যই যেন মেডেল পেয়েছেন। আপনারা জানেন, এই তুহিন কিছুদিন আগেও একটি বাইক ছিনতাই করেছে। কিন্তু সেটির কোনো বিচার হয়নি। আমি আজ যদি এখানে দুর্ঘটনার শিকার হই, আমার মনে হয় না এটার কোনো বিচার হবে। আমার মনে হয়, এই দেশে জন্ম নেওয়াটাই আমার আজন্ম পাপ।’

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির