সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২:১৫
সংগৃহীত

সাভারের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে বাসটিতে আগুন লাগলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তিনি জানান, আগুনে বাসটির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির