উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বৈশ্বিক এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে দলটি পেয়েছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। তবে স্মরণীয় সেই অর্জনকে জয় বা ড্রয়ে রূপ দিতে পারেনি তারা।

ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। দলের অন্যতম তারকা লুইস দিয়াজের অনুপ্রেরণায় দারুণ ছন্দে থাকা কলম্বিয়ানরা একের পর এক আক্রমণে উজবেক রক্ষণকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আমেরিকার দলটি।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কলম্বিয়া। লাতিন আমেরিকানদের ধারাবাহিক আক্রমণের মুখে চাপে পড়ে উজবেকিস্তান। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায়। এর ফলও পায় তারা। ৬০তম মিনিটে আব্বোসবেক ফাইজুলায়েভের গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ।

এরপর ম্যাচের যোগ করা সময়ে জ্যামিন্টন ক্যাম্পাজ তৃতীয় গোলটি করলে উজবেকিস্তানের হার নিশ্চিত হয়।

এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, বিশ্বকাপে প্রথম গোলের স্মরণীয় মুহূর্ত সঙ্গী হলেও হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো উজবেকিস্তানকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা