ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির ৪৯.৯৭, জামায়াতের ৩১.৭৬, এনসিপির ৩.০৫ শতাংশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশন জানিয়েছে, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইসির তথ্য অনুযায়ী, বিএনপি পেয়েছে ভোটের ৪৯.৯৭ শতাংশ, যা নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোট পেয়েছে ৩১.৭৬ শতাংশ । তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তারা পেয়েছেন মোট ভোটের ৫.৭৯ শতাংশ।

অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩.০৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২.৭০ শতাংশ, এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২.০৯ শতাংশ ভোট। এছাড়া ছোট দলগুলো মোট ভোটের ১ শতাংশের কম পেয়েছে।

এদিকে, ১৯৯টি আসনে প্রার্থী দিয়ে জাতীয় পার্টি পেয়েছে মাত্র ০.৮৯ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ বলেন, 'নির্বাচনের স্বচ্ছতা এবং পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের