তীব্র তাপপ্রবাহে ইতালিতে রেড অ্যালার্ট, রোমে ৩৮ ডিগ্রি ছোঁয়ার শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির জনজীবন। গ্রীষ্মকালীন দাবদাহের কারণে রাজধানী রোমসহ দেশের কয়েকটি প্রধান শহরে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ‘রেড অ্যালার্ট’ (লেভেল-৩) জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) তাপপ্রবাহ সবচেয়ে তীব্র আকার ধারণ করতে পারে। এ সময় রোমের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেভেল-৩ বা রেড অ্যালার্ট এমন একটি পরিস্থিতি, যা শুধু শিশু ও বয়স্কদের জন্য নয়, সুস্থ-সবল মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। এ কারণে সাধারণ নাগরিক ও পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

নির্দেশনায় দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ক্যাফেইন ও অ্যালকোহলজাতীয় পানীয় পরিহার করা, হালকা রঙের সুতি পোশাক পরা এবং বাইরে গেলে ছাতা বা সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আফ্রিকা থেকে আসা শক্তিশালী উষ্ণ বায়ুপ্রবাহের প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে।

তবে আগামী রোববার (১৯ জুলাই) থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হতে পরবর্তী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে।

রোমের পাশাপাশি ফ্লোরেন্স, বোলোনিয়াসহ বেশ কয়েকটি বড় শহরেও রেড অ্যালার্ট জারি রয়েছে। দাবদাহের কারণে স্থানীয় প্রশাসন পর্যটকদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান