সরেজমিন তদারকিতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী, জবাবদিহি নিশ্চিতের নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চিকিৎসকরা দায়িত্ব পালনকালে সঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হঠাৎ পরিদর্শনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী আমরা কাজ করব। দায়িত্বে থাকা চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, তা দেখতে আমরা তাৎক্ষণিকভাবে পরিদর্শনে যাব। আমাদের কার্যক্রমে যেন সাধারণ মানুষ প্রকৃত উপকার পায়, তা নিশ্চিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'স্বাস্থ্যখাতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না। সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।'

স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সভায় স্বাস্থ্যসচিব বলেন, 'বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শূন্য পদ থাকায় অনেক ক্ষেত্রে মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব শূন্য পদ দ্রুত পূরণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

পাশাপাশি দেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়নেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু