নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের পাশেই ওজুর স্থান এবং দুটি ওয়াশরুম নির্মাণ করা হবে। মসজিদে প্রবেশের জন্য উত্তর দিকে নারীদের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও থাকবে।
সংস্কার কার্যক্রম শুরুর বিষয়ে প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিভিউ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংস্কার কার্যক্রম শুরু হবে।’