সীমান্ত হত্যার বিষয়ে যেন আর শুনতে না হয়, এ বিষয়ে সতর্ক থাকব: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে উভয় দেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে নিয়মিত বৈঠক অব্যাহত রাখার জন্য তিনি ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানান। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সৌজন্য সাক্ষাৎ হিসেবেই হাইকমিশনার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। নতুন সরকার গঠনের পর সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা একটি স্বাভাবিক কূটনৈতিক রীতি। প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে পারস্পরিক স্বার্থ জড়িত রয়েছে এবং এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

তিনি বলেন, উভয় দেশের সম্পর্ক সার্বভৌম সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বজায় থাকবে—এমন প্রত্যাশা বৈঠকে তুলে ধরা হয়েছে। নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে সীমান্ত ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত হত্যার খবর যেন আর শুনতে না হয়—সে বিষয়ে সরকার সব সময় সতর্ক থাকবে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স-এর মধ্যে নিয়মিত বৈঠক অব্যাহত থাকবে, যাতে যতটা সম্ভব এ ধরনের ঘটনা এড়ানো যায়। তিনি জানান, ভারতীয় পক্ষও এ বিষয়ে আন্তরিক থাকার আশ্বাস দিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে।

ভারতের টুরিস্ট ভিসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক থেকে দেড় বছরে ভিসা অফিসগুলোতে হামলার কারণে কার্যক্রম পুরোপুরি চালু রাখা সম্ভব হয়নি। তবে ভারতীয় পক্ষ ধারাবাহিকভাবে টুরিস্ট ভিসা চালুর আশ্বাস দিয়ে আসছে।

গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশ নতুন সরকার কীভাবে মূল্যায়ন করবে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে। কোনগুলো হুবহু গৃহীত হবে, কোনগুলো সংশোধনসহ পাস হবে বা কোনগুলো অপ্রয়োজনীয় বলে বিবেচিত হবে, তা সংসদই নির্ধারণ করবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব