ডিআইজি আলি আকবর খান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
এর আগে আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করা আলি আকবর খান তার দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা, নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে তার অবদানের জন্য তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।