গ্রেপ্তার হওয়া রিফাত হোসেন (২৩) উত্তর বালাসুর এলাকার আব্দুর রহিম মৃধার ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তর বালাসুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।