শক্তিশালী টাইফুনের আশঙ্কা , নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জাপানের সাকিশিমা দ্বীপউত্তর তাইওয়ান ঘেঁষে এবার চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুনবাভি’। দুর্যোগের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) চীনা কর্তৃপক্ষ জানায়, জেঝিয়াং প্রদেশ থেকে সাড়ে ৫ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, টাইফুন বাভি রোববার ভোরে জেঝিয়াং প্রদেশের ঘনবসতিপূর্ণ শহর ওয়েনচৌতে আঘাত হানতে পারে। এর প্রভাবে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় চীনের আবহাওয়া বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। টাইফুনের কারণে শত শত ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল সীমিত এবং স্কুল ও ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

চীনের উপকূলীয় এলাকায় হাজারো উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। তবে এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় আগের ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কাজ চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী