শীতকালে শিশুরা শরীর থেকে কম্বল সরিয়ে দেয় কেন?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

শীতকালে বাবা–মায়েরা শিশুদের গরম কাপড় পরানো ও কম্বল দিয়ে ঢেকে রাখতে সচেষ্ট থাকেন। বিশেষ করে কনকনে ঠাণ্ডা রাতে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখা বেশ কঠিন। তবে প্রায়ই দেখা যায়, শিশুরা কম্বল গায়ে রাখতে চায় না। এতে অনেক অভিভাবকই দুশ্চিন্তায় পড়েন—শিশু কি ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে?

আসলে বেশ কয়েকটি স্বাভাবিক কারণে শিশুরা কম্বল সরিয়ে দেয়, যা সহজেই সমাধান করা সম্ভব।

শিশুর শরীরের অতিরিক্ত তাপমাত্রা একটি বড় কারণ। বেশি গরম পোশাক বা মোটা কম্বল দিলে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং সে অস্বস্তি অনুভব করে, ফলে কম্বল সরিয়ে দেয়।
এ ছাড়া কম্বল বা চাদর শিশুর শরীরের সঙ্গে মানানসই না হলে, খুব মোটা বা নতুন কম্বলের টেক্সচার পছন্দ না হলে শিশুর বিরক্তি তৈরি হয়। তখন সেও কম্বল সরিয়ে দেয়।

ঘুমের মধ্যকার নড়াচড়াও একটি সাধারণ কারণ। শিশুরা ঘুমের সময় হাত–পা ছুড়ে নড়াচড়া করে, এতে অনিচ্ছাকৃতভাবেই কম্বল সরে যায়।
ডায়াপার ভিজে গেলে বা নোংরা লাগলে শিশু অস্বস্তিতে পড়ে এবং এ কারণেও কম্বল সরিয়ে দিতে পারে।

শ্বাসকষ্ট থাকলেও শিশুরা কম্বল সরিয়ে ফেলে। নাক বন্ধ থাকা বা শ্বাস নিতে অসুবিধা হলে সে ঢেকে রাখা পছন্দ করে না। অনেক সময় বাবা–মায়ের দৃষ্টি আকর্ষণ করতেও শিশু কম্বল ফেলে দিতে পারে।

যদি আপনার শিশু নিয়মিত কম্বল সরিয়ে দেয় এবং শরীর ঠাণ্ডা হয়ে যায়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শিশুর আরামের জন্য হালকা, নরম ও বাতাস চলাচল করতে পারে এমন কম্বল ব্যবহার করাই সবচেয়ে ভালো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব