নীল চায়ে কমবে সুগার-দূর হবে মানসিক চাপ, কী ভাবে বানাবেন?

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৪:২৬
ছবি: সংগৃহীত

চায়ের প্রতি বাঙালির ভালোবাসা চিরদিনের। তবে দুধ-চিনির চায়ের পাশাপাশি এখন গ্রিন টি ও নানা ধরনের ভেষজ চায়ের প্রতিও আগ্রহ বাড়ছে। ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে অনেকেই এসব চা পান করছেন। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে নীল রঙের ভেষজ চা, যা তৈরি হয় অপরাজিতা ফুল দিয়ে।

অপরাজিতা ফুলের শুকনো বা তাজা পাপড়ি গরম পানিতে ফুটিয়েই তৈরি করা যায় এই চা। স্বাভাবিকভাবেই নীল রঙের এই পানীয় দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নানা ধরনের স্বাস্থ্য উপকারিতার কথাও বলা হয়।

কেন উপকারী অপরাজিতা ফুলের চা?

অপরাজিতা ফুলে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বলে মনে করা হয়। নিয়মিত এই চা পান করলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমতে পারে।

মানসিক চাপ কমাতেও অপরাজিতা ফুলের চা উপকারী হতে পারে বলে দাবি করা হয়। পাশাপাশি স্নায়বিক বিভিন্ন সমস্যার ঝুঁকি কমানো এবং অবসাদ ও বিষণ্ণতা দূর করতেও এর ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়।

রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এই চা সহায়ক হতে পারে। এ কারণে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি উপকারী হতে পারে বলে ধারণা করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়াবেটিসের ওষুধের বিকল্প হিসেবে এই চা ব্যবহার করা উচিত নয়।

অপরাজিতা চা শরীরের জন্য ভাল বলেই দাবি করা হয়।

অপরাজিতা ফুলের চা হজমের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। পেট ভার লাগা, পেট ফাঁপা কিংবা ক্ষুধামন্দার মতো সমস্যা কমাতে এটি উপকার দিতে পারে।

এ ছাড়া এই চায়ে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। শুষ্ক ত্বক ও চুল পড়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরাও উপকার পেতে পারেন বলে দাবি করা হয়।

যেভাবে তৈরি করবেন নীল চা

উপকরণ:

৪ থেকে ৫টি তাজা বা শুকনো অপরাজিতা ফুল, ১ কাপ পানি, ১ চা-চামচ মধু ও সামান্য লেবুর রস।

প্রণালি:

প্রথমে একটি পাত্রে এক কাপ পানি ফুটিয়ে নিন। অপরাজিতা ফুল ভালোভাবে ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে কয়েক মিনিট জ্বাল দিন। এরপর চুলা বন্ধ করে পাত্রটি ৩ থেকে ৫ মিনিট ঢেকে রাখুন।

পরে চা ছেঁকে নিয়ে তাতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন। লেবুর রস মেশানোর পর নীল চায়ের রং আরও গাঢ় বা বেগুনি হয়ে যেতে পারে।

তবে নীল চা খেলেই দ্রুত ওজন কমবে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে চলে আসবে কিংবা মানসিক চাপ দূর হবে এমন নিশ্চয়তা নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটি পানীয় হিসেবে গ্রহণ করাই ভালো। সূত্র: আনন্দ বাজার

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. ফের বাড়ল সিগারেটের দাম, মন্ত্রীসভায় অনুমোদন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী