ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জহিরুল ইসলাম খান পান্নাকে (জেড আই পান্না) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নিয়োগ দেন। এর ফলে পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জহিরুল ইসলাম খান পান্নাকে (জেড আই পান্না) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নিয়োগ দেন। এর ফলে পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য পলাতকদের পক্ষে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন।
এর আগে তিনি নিজে থেকেই শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও গত আগস্টে তার করা আবেদন খারিজ করা হয়েছিল।
এদিকে, আজ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ৩ ডিসেম্বর নির্ধারণ করে। সকালে সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আদালতে হাজির করায় ট্রাইব্যুনাল এলাকা ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি নিরাপত্তা জোরদার করে।