"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বাসর রাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর...
সারাদেশ

বাসর রাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর...

বিয়ের পিঁড়িতে হাসিমুখে বসেছিলেন রায়হান কবির। কিন্তু বাসর ঘরে ঢুকেই তাঁর দাবি, জীবনের সবচেয়ে বড় ধাক্কা খান তিনি। অভিযোগ, যাকে দেখে পছন্দ করে বিয়ে করেছিলেন, ঘোমটা খুলতেই দেখা যায় তিনি অন্য একজন। এই পাত্রী বদলের অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬

জামায়াতসহ ১০ দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি
রাজনীতি

জামায়াতসহ ১০ দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দলীয় জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

সরকারি কোন কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার করতে পারবেন না: ইসি
জাতীয়

সরকারি কোন কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার করতে পারবেন না: ইসি

বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোট সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কারণ, এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

২৫ জুলাই, ২০২৬

প্রকাশ্যে ক্ষমা না চাইলে জমায়াতের খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা
জাতীয়

প্রকাশ্যে ক্ষমা না চাইলে জমায়াতের খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬

কুবির নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠন নিয়ে মতবিনিময় সভা
ক্যাম্পাস

কুবির নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠন নিয়ে মতবিনিময় সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ও অনিবন্ধিত ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার
অন্যান্য

ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেফতার

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে ধানমন্ডি থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

২৫ জুলাই, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের জন্য পঞ্চগড়-১ সংসদীয় আসনে দুই প্রার্থীকে শোকজ
সারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের জন্য পঞ্চগড়-১ সংসদীয় আসনে দুই প্রার্থীকে শোকজ

পঞ্চগড়-১ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত নোটিশ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জারি করা হয়।

২৫ জুলাই, ২০২৬

৭ আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত
রাজনীতি

৭ আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার কারণে সাতজন প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক না দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারে একদিকে দাঁড়িপাল্লা প্রতীক, অন্যদিকে জোটভুক্ত প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীক থাকছে।

২৫ জুলাই, ২০২৬

এনসিটি ইজারা ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
জাতীয়

এনসিটি ইজারা ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। এর আগে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। নতুন কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বন্দরের জেটি ও বহিনোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে মোট ৯৮টি জাহাজ। এর মধ্যে অন্তত ৩২টি জাহাজে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন
ক্যাম্পাস

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’