সরকারি কোন কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার করতে পারবেন না: ইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলেও ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার বা আহ্বান জানাতে পারবেন না প্রজাতন্ত্রের কর্মচারীরা। নির্বাচন কমিশন এ নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা গণভোট সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কারণ, এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। সে কারণে বর্ণিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদেরও জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক