এনসিটি ইজারা ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা।

এর আগে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। নতুন কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

বন্দরের জেটি ও বহিনোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে মোট ৯৮টি জাহাজ। এর মধ্যে অন্তত ৩২টি জাহাজে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। এছাড়া গম, লবণ, চিনির কাঁচামাল, সার, সিমেন্ট ক্লিঙ্কার ও জ্বালানি তেলবাহী জাহাজও অপেক্ষমাণ রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের ওয়েবসাইটে নিয়মিত পোর্ট পারফরম্যান্স আপডেট প্রকাশ করেনি। তবে আগের দিনের তথ্যে দেখা যায়, অপেক্ষমাণ জাহাজগুলোর মধ্যে ১২টি কনটেইনারবাহী, ২৯টি জেনারেল কার্গো এবং ২২টি খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে।

এদিকে, আন্দোলন দমাতে সোমবার হঠাৎ করে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা অফিস আদেশে জানানো হয়, দাপ্তরিক প্রয়োজনে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপিপন্থি দুই শ্রমিক নেতাও রয়েছেন। তারা হলেন: চট্টগ্রাম বন্দরের অডিট সহকারী মো. হুমায়ুন কবির ও ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন। তারা দুজনই ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক এবং জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের শীর্ষ নেতা। প্রথমে তাদের ঢাকার পানগাঁও টার্মিনালে সংযুক্ত করা হলেও একদিনের ব্যবধানে যথাক্রমে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, 'রমজানের আগে এ ধরনের কর্মবিরতি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আশা করছি  শ্রমিক-কর্মচারীরা দ্রুত কর্মবিরতি প্রত্যাহার করবেন। অন্যথায় প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।'

অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’