৭ আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার কারণে সাতজন প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক না দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারে একদিকে দাঁড়িপাল্লা প্রতীক, অন্যদিকে জোটভুক্ত প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীক থাকছে।

ইসিসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি আলাদা দুটি চিঠিতে জামায়াত তাদের সাতজন প্রার্থীকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা না দেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠায়।

২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে দেওয়া চিঠিতে জামায়াত উল্লেখ করে, নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইন এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে দলটি মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত গোলাম সারোয়ার এবং চট্টগ্রাম-৮ আসনটি একই দলের মনোনীত মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব না হওয়ায় ওই দুই আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

এর পর ২৪ জানুয়ারি সিইসিকে দেওয়া আরেক চিঠিতে জামায়াত জানায়, ভোলা-২ আসনে মোহাম্মদ ফজলুল করিম, নরসিংদী-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসেন ভূঁইয়া, সুনামগঞ্জ-১ আসনে তোফায়েল আহমদ এবং চট্টগ্রাম-১২ আসনে মোহাম্মদ ফরিদুল আলমকে দলটি মনোনয়ন দিয়েছিল। কিন্তু জোটগত সমঝোতার কারণে ভোলা-২ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মনোনীত মোকফার উদ্দিন চৌধুরী, নরসিংদী-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত মো. রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ-৩ আসনটি একই দলের মনোনীত মো. শাহজাহান, সুনামগঞ্জ-১ আসনটি নেজামে ইসলাম পার্টির মনোনীত মাওলানা মোজাম্মেল হক তালুকদার এবং চট্টগ্রাম-১২ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মনোনীত এম ইয়াকুব আলীকে ছেড়ে দেওয়া হয়। এসব আসনেও নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব না হওয়ায় ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

জামায়াতের ওই দুটি চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তির স্বাক্ষরিত লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা তার আগে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত মনোনয়নের বিষয়টি জানাতে হয়। এ ক্ষেত্রে অন্য প্রার্থীদের প্রার্থিতা স্থগিত হতে পারে, তবে প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই—এ বিষয়টি অবগতির জন্য জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা