স্বামী ৩ বছর যাবত প্রবাসে, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে প্রবাসে থাকা এক ব্যক্তির স্ত্রীর সন্তান প্রসবের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে সংশ্লিষ্ট নারী ও তাঁর পরিবার এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, কাশিমপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন তিন বছরেরও বেশি সময় ধরে বিদেশে রয়েছেন। এ সময়ে তাঁর স্ত্রী খাদিজা (৩০) দুই সন্তান ও শ্বশুরকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুলাই রাতে খাদিজার প্রসববেদনা শুরু হলে তাঁর জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে যান। তাঁদের দাবি, ওই রাতেই খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে নবজাতককে নিয়ে তিনি লাখাই উপজেলার নকলাউক গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান।

আক্তার বানু বলেন, ঘরে প্রবেশের পর তিনি নবজাতকের কান্নার শব্দ শুনেছেন এবং একটি ছেলে সন্তান দেখেছেন। একই দাবি করেন প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহারের ভাষ্য, তিনি নবজাতককে কোলে নিয়েছিলেন।

তবে খাদিজা এ অভিযোগ নাকচ করে বলেন, তিনি কোনো সন্তানের জন্ম দেননি। তাঁর দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে একটি রক্তের পিণ্ড বের হয়েছে। খাদিজার বাবা ফজলুর রহমানও মেয়ের সন্তান প্রসবের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

খাদিজার শ্বশুর আব্দুর রশিদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তবে এটি পারিবারিক বিষয় উল্লেখ করে প্রকাশ না করার অনুরোধ জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন বলেন, ঘটনাটি তাঁর কানে এসেছে। তবে তিনি এখনো সরেজমিনে বিষয়টি যাচাই করেননি। তাই এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, সন্তান প্রসবের পর নবজাতকের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু