রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি

সালমানকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেন সামিরা-আজিজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২৩:০০:০৩
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই-এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রোববার (৯ আগস্ট) ডনকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ তথ্য জানান মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলেও, তিন দশক পরও থামেনি সেই মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন।

রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীর।

শুধু হত্যার পরিকল্পনাই নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই গ্রেফতার হন রিজভী আহমেদ। পরে, একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেফতার ঘিরে নতুন করে সামনে এসেছে পুরোনো সেই অভিযোগ ও রহস্য। এখন তদন্তে এসব অভিযোগের কতটা সত্যতা মেলে, তা নির্ধারণ করবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু