রূপপুরে দুর্নীতি: বালিশ কেনা হয়েছিল ৮৯ হাজার টাকায়ও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বালিশ কেনাকাটায় আরও বিস্ময়কর অনিয়মের তথ্য উঠে এসেছে। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের অনুসন্ধানে দেখা গেছে, প্রকল্পটিতে একটি বালিশ সর্বোচ্চ প্রায় ৮৯ হাজার ৯০০ টাকায় কেনা হয়েছিল। আর সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার ৯৫৭ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের জন্য মোট ৪ হাজার ৭০২টি বালিশ কেনা হয়। এর মধ্যে ৬০টি বালিশ কেনা হয়েছিল প্রতিটি ৮৯ হাজার ৯০০ টাকায়। এছাড়া ৭২টি বালিশের দাম ধরা হয় ২৯ হাজার ৮৪৭ টাকা করে। ৬৬০টি বালিশ কেনা হয়েছিল প্রতিটি ২০ হাজার টাকায় এবং আরও ১২০টি বালিশের দাম ছিল ১০ হাজার টাকার কিছু বেশি।

সিএজির তদন্তে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের ২০টি ভবন নির্মাণে বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ২৯৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে শুধু বালিশ কেনাকাটাতেই ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৪ হাজার ৭০২টি বালিশের প্রকৃত মূল্য ছিল প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। অথচ এগুলো কেনা হয়েছে প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকায়। ফলে অতিরিক্ত দামে বালিশ কিনে সরকারের প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা ক্ষতি করা হয়েছে।

প্রতিবেদনে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং অতিরিক্ত ব্যয়ের অর্থ আদায়ের সুপারিশ করা হয়েছে।

২০১৯ সালে রূপপুর প্রকল্পের আবাসন ভবন ‘গ্রিন সিটি’ নির্মাণে বিভিন্ন সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ সামনে আসে। তখন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিটি বালিশ কেনা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকায়। পরে বিষয়টি ‘বালিশ-কাণ্ড’ নামে ব্যাপক আলোচনায় আসে।

তবে সাম্প্রতিক অনুসন্ধানে আরও বেশি দামে বালিশ কেনার তথ্য উঠে এসেছে। গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি প্রতিবেদনের মধ্যেও এই আলোচিত দুর্নীতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রতিবেদনে বালিশের অস্বাভাবিক দাম দেখে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, এত দামি বালিশের একটি জাদুঘরে সংরক্ষণ করা উচিত।

সিএজির প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিটি বালিশের জন্য কাভার, বহন ও বিভিন্ন ফ্লোরে পৌঁছে দেওয়াসহ মোট ব্যয় প্রস্তাব করেছিলেন ৯ হাজার ৩০৭ টাকা। অথচ প্রকৃত বাজারমূল্য ও সংশ্লিষ্ট ব্যয় ছিল ৩ হাজার ১৫৪ টাকা। অর্থাৎ প্রতিটি বালিশে অতিরিক্ত ৬ হাজার ১৫৩ টাকা ব্যয় দেখানো হয়েছিল। পরে কেনাকাটার পর্যায়ে আরও বড় ধরনের অনিয়ম সংঘটিত হয়।

তদন্তে উঠে এসেছে, ঠিকাদারকে সুবিধা দিতেই যোগসাজশের মাধ্যমে অতিরিক্ত দামে বালিশ কেনা হয়। নিরীক্ষার সময় এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও সংশ্লিষ্ট প্রকৌশলীরা কোনো জবাব দেননি। সাজিন কনস্ট্রাকশন লিমিটেড ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান বালিশসহ বিভিন্ন আসবাব অতিরিক্ত দামে সরবরাহ করে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। এখন যেহেতু নির্দিষ্ট তথ্য সামনে এসেছে, তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আত্মসাৎ করা অর্থও উদ্ধার নিশ্চিত করার দাবি জানান তিনি। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে