রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, রমজান শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এর আগে ঘোষিত উপনির্বাচন ও অন্যান্য নির্বাচনের তফসিল অনুযায়ী সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-এর বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর কিংবা একাধিক বছর নির্বাচন কমিশনকে ব্যস্ত থাকতে হবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনসংক্রান্ত আইন প্রণয়ন সংসদের বিষয়, তবে সংসদ যে আইনই করুক না কেন, সেই আইনের আলোকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।

চলমান উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে যে ঘাটতিগুলো দেখা গেছে, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবে।

এ সময় নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা