রমজান মাসকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন অনেকে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রমজান ত্যাগ, সংযম, রহমত ও বরকতের মাস হলেও দুর্ভাগ্যজনকভাবে পবিত্র মাসটিকে অনেকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মানুষের কষ্টের কারণ না হয়ে রমজানের পবিত্রতা বজায় রাখতে হবে।

শনিবার (৭ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'ইসলামী ঐতিহ্য অনুযায়ী অতীতের প্রায় প্রতিটি রমজানেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। সাধারণত রমজানের প্রথম দিনেই আলেম-ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে দেশের চলমান বাস্তবতায় এবার কিছুটা দেরিতে এ আয়োজন করতে হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচন এবং কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এ বছর রমজানে সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হয়েছে।'

বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এটিই হয়তো এবারের শেষ আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'আজকের ইফতার মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি হলো এতিম শিশুরা। পবিত্র কোরআন ও হাদিসে এতিমের হক আদায়ের বিষয়ে মুসলমানদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। সেই গুরুত্ব বিবেচনায় নিয়েই এতিমদের সম্মানে এ আয়োজন করা হয়েছে।'

তিনি বলেন, 'সব এতিম শিশুকে আমন্ত্রণ জানানো সম্ভব না হলেও এই আয়োজনের একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে সমাজের বিত্তবানদের মধ্যে এতিমদের প্রতি দায়িত্ববোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।'

ইফতার মাহফিলে যাকাত ব্যবস্থাপনা নিয়েও সরকারের একটি পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'দেশে অনেক বিত্তবান ব্যক্তি নিজ উদ্যোগে যাকাত প্রদান করেন, আবার কেউ কেউ সরকারি যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত দেন। বিভিন্ন গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর যাকাতের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বা তারও বেশি।'

তবে সুপরিকল্পিত ও সংগঠিতভাবে যাকাত বণ্টন না হওয়ায় দারিদ্র্য বিমোচনে এর কার্যকারিতা কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'ইসলামী বিধান অনুযায়ী যাকাত এমনভাবে বণ্টন করা উচিত, যাতে একজন যাকাতগ্রহীতা প্রথম বছর সহায়তা পাওয়ার পর পরবর্তী বছর আর যাকাত নিতে না হয়। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে যাকাত বণ্টন করা গেলে দারিদ্র্য দূরীকরণে এটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।'

তিনি আরও বলেন, 'দেশে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে। এসব পরিবারের মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া গেলে অধিকাংশ পরিবার পরবর্তী বছর আর যাকাতের ওপর নির্ভরশীল থাকবে না।'

লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত ব্যবস্থাপনা পরিচালনা করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব