রাতভর অভিযানের পর গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
শ্রম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রাতভর অভিযান চালিয়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘন ও আদালতের রায় অবমাননার মামলায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। তবে অভিযানের শুরুতেই ভবনে প্রবেশে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দাবি, ভবনের মূল ফটকে তালা দেওয়া ছিল এবং নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেননি। এ সময় সাজেদুল ইসলাম শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীদেরও পুলিশের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতে দেখা যায়। তবুও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় পুলিশ কোনো ধরনের বলপ্রয়োগ করেনি। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পরে রাতভর অবস্থান ও তল্লাশি চালিয়ে বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানার ভিত্তিতেই সর্বশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে