রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত টিটিইর শাস্তির দাবিতে রেললাইন অবরোধ করায় সাময়িকভাবে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে দায়িত্বরত টিটিই সুমন সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ওই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট পরা থাকা সত্ত্বেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তার সহপাঠীরা।

তাদের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে রাজশাহী রেলস্টেশনে পৌঁছানোর আগেই ভুক্তভোগী শিক্ষার্থীকে একটি পূর্ববর্তী স্টেশনে জোরপূর্বক ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন। তাদের দাবি, অভিযুক্ত টিটিই সুমনকে অবিলম্বে শিক্ষার্থীদের সামনে হাজির করতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত টিটিইর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা রেললাইন ছাড়ব না। আজ যদি এর প্রতিবাদ না করি, তাহলে আগামীতে আরও সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই ধরনের নির্যাতনের শিকার হতে পারেন।”

অবরোধের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে আন্দোলনকারীরা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগের চেষ্টা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত টিটিইকে হাজির করা না হওয়ায় শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে যাননি এবং ট্রেন চলাচলও বন্ধ ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী সাচিং প্রু