পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকার মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে ঢাকার মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। তিনি চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। দুই সন্তানের এই শিক্ষিকার স্বামীর নাম ডিএম সোলায়মান।

আন্দোলনে থাকা শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের দাবি আদায়ে শাহবাগে কলম বিরতির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাতেমা আক্তার। সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষক বলেন, গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। শেষ পর্যন্ত রবিবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সাউন্ড গ্রেনেডের তীব্র শব্দে আঘাত পেয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে তারা জানতে পারেন। সংগঠনের নেতারা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন–লিপি) নেত্রী খায়রুন নাহার লিপিও ফাতেমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন