পর্তুগালে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পর্তুগালের রাজধানী লিসবনে স্ট্রোক করে মো. রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লিসবনের স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বাঙালি অধ্যুষিত মার্তিম মনিজ এলাকার সেন্ট্রো কমার্শিয়াল মোরারিয়া মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা বাংলাদেশি ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে পর্তুগালে বসবাস করছিলেন। তিনি লিসবনের মার্তিম মনিজ এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিচিত একজন ব্যক্তি ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কমিউনিটির সদস্যরা জানান, প্রবাস জীবনের নানা কষ্ট ও কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছিলেন হাসিখুশি ও বন্ধুবৎসল একজন মানুষ। তার অকাল মৃত্যু পরিবার, স্বজন ও পরিচিতদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

মৃত্যুর খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে