প্রশাসনের সদিচ্ছার অভাবে মুক্ত বাংলা রং করল ইবি ছাত্রদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘মুক্ত বাংলা’-তে রং করার উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে রং না করা ও পরিচ্ছন্নতার অভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মুক্ত বাংলা’ তার সৌন্দর্য হারিয়েছে। অথচ বিজয় দিবস উপলক্ষে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও ‘মুক্ত বাংলা’র বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ ক্ষোভ থেকেই বিজয় দিবস উদযাপন শেষে রং করার উদ্যোগ নেয় সংগঠনটি।

এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই যুদ্ধে শহীদদের সম্মানার্থে ৩৬টি বিভাগ, ৮টি হল, রাজনৈতিক সংগঠন, শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ‘মুক্ত বাংলা’-তে শ্রদ্ধা নিবেদন করেছে। কিন্তু এ আয়োজনকে সুন্দর করার ক্ষেত্রে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অথচ এখানে ১০–২০ হাজার টাকা ব্যয় করে এই স্মৃতিস্তম্ভে সামান্য রং করতেও পারেনি। আমরা মনে করেছি, এতে কিছুটা নতুনত্ব ও সৌন্দর্য প্রয়োজন। সে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই ছাত্রদলের পক্ষ থেকে এখানে রং করার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রাজিবুল ইসলাম বলেন, ‘মুক্ত বাংলা’-তে রং করার সিদ্ধান্ত আমাদের আগেই ছিল এবং এটি নিশ্চিত করার দায়িত্বে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মোয়াজ্জেম হোসেন। ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু ১৫ তারিখে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি চেষ্টা করলেও তা সফল হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে