প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একই স্কুলের ৫৩ পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ৫২ জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

রোববার (১২ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস এবং নিবিড় তত্ত্বাবধানের ফলেই এ সাফল্য এসেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪২০ জন ট্যালেন্টপুল এবং ৫৪৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৪০ জন ট্যালেন্টপুল এবং ৪২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০০ জন শিক্ষার্থীও বৃত্তি অর্জন করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশাব্যঞ্জক ফল করেছে। তিনি নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্যকে জেলার জন্য একটি অনন্য রেকর্ড হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল জেলার ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নিবন্ধিত ৮ হাজার ২৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন অংশ নেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি অনুদান ও বিশেষ মেধা সনদ পাবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান