প্রাণী সংরক্ষণে ‘প্রাণ সংহতি’ পেলেন কলাপাড়ার এসিল্যান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মালিকানাবিহীন কুকুর, বিড়াল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাণী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার উদ্যোগে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণ করে ইয়াসীন সাদেক বলেন, ছোটবেলা থেকেই পশুপাখি ও গাছপালার প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। তবে এ কৃতিত্ব তিনি অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের উৎসর্গ করেন। তাদের উৎসাহ ও অনুপ্রেরণাই তাঁকে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এই সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বন্যপ্রাণী সম্পর্কে মানুষের সচেতনতার অভাব রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় তিনি একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মনজির, মাসুদ হাসান, কাউছারসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বায়জিদ মুন্সী বলেন, কলাপাড়ায় যোগদানের পর থেকেই ইয়াসীন সাদেক বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিকতা ও সহানুভূতির পরিচয় দিয়েছেন। বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তাঁর এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষ চিঠি, ‘কে জানতো আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’ সদ্য. সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সদ্য. কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির