যে সরকার জনগণের শান্তি নিশ্চিত করতে পারে না, তাদের দরকার নেই: জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১১:১৯:০২
সংগৃহীত

জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ যাতে নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারে, সেই পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।

রোববার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে সরকার জনগণকে শান্তি দিতে পারে না, তাদের দরকার নাই।’ বিরোধী দলে থাকলেও দেশের প্রতি রাজনৈতিক দল ও নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, শুধু আইনশৃঙ্খলা বা শাস্তি-শৃঙ্খলার ব্যবস্থাই নয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে।

তার ভাষ্য, রাজধানী হচ্ছে সরকারের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা। ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

এ সময় একটি মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় দুষ্কৃতিকারীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, একটি ঘটনায় জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে একজনকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করানো হলেও তাকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি কিংবা গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জনগণকে কোনোভাবেই বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বর্তমান সময়ে কোনো ঘটনা গোপন করে রাখা কঠিন। মুহূর্তের মধ্যেই বিভিন্ন তথ্য মানুষের কাছে পৌঁছে যায় এবং জনগণ নিজেরাই পরিস্থিতি দেখতে ও বুঝতে পারে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির