বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ২০:৩৬:১৪
সংগৃহীত

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে সরকার গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও রিমান্ড রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীতে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী এ কর্মসূচির আয়োজন করে।

গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামান তিনবারের সাবেক সংসদ সদস্য। একজন নাগরিক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও সেবার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। প্রয়োজন হলে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার কথাও বলতে পারেন তিনি।

তবে বিমানবন্দরের ওই ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

সমাবেশে বিএনপির সমালোচনাও করেন গোলাম পরওয়ার। জামায়াতকে ‘স্বাধীনতাবিরোধী’ বা ‘গুপ্ত সংগঠন’ হিসেবে আখ্যায়িত করার আগে বিএনপিকে নিজেদের রাজনৈতিক অবস্থানের দিকে তাকানোর আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজপথে আওয়ামী লীগের মিছিল করার সুযোগ পাওয়ার পেছনে জামায়াতের সঙ্গে নয়, বরং সরকারের সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগ ও সখ্যতা রয়েছে।

তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সরকার উদ্যোগ নিলে বিরোধী দলগুলো সহযোগিতা করবে।

সমাবেশে আখতারুজ্জামানের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা তার মুক্তির দাবি জানান।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির